Lions Scholarship Trust
Education For Excellence
Lions Scholarship Trust

Empowering Talent. Transforming Lives. Building Futures.

EDUCATION FOR EXCELLENCE

Every talented student deserves the opportunity to learn, grow and achieve their dreams. Lions Scholarship Trust supports financially disadvantaged and meritorious students with educational assistance, helping them continue their studies and build a brighter future.

Lions Scholarship Trust 2025
Year Established​
2016
Students Supported
0
Scholarships Provided
0
Who we are

Creating Opportunities Through Education

Lions Scholarship Trust is a charitable initiative dedicated to supporting talented students who face financial barriers to continuing their education.

Established in 2016 under the vision of “Education for Excellence,” the Trust was created to turn the spirit of Lions service into a lasting commitment to education.

Through regular scholarships and the generous support of Lions members, donors and well-wishers, we help deserving students stay in education, pursue their ambitions and prepare for a better future.

What guides us

Mission & Vision

Mission

Supporting Talent Through Education

Our mission is to provide meaningful financial support to meritorious and financially disadvantaged students so they can continue their education with confidence, dignity and hope.

We believe financial hardship should never prevent a talented young person from reaching their potential.

Vision

A Future Where Talent Has No Financial Barrier

We envision a Bangladesh where every deserving student has the opportunity to pursue education, develop their potential and contribute positively to society.

By investing in education today, we are helping build a more educated, capable and prosperous tomorrow.

Make a difference

Your gift delivers food, shelter, and schooling

Every donation goes directly to emergency relief for displaced families, education programs for children in the camps, and advocacy for a just and safe return home.

[give_form id="8598"]
Newsroom

Updates

ট্রাস্ট স্কলারশিপ
·
November 2, 2026

লায়ন্স স্কলারশিপ ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত অদম্য মেধাবী অথচ কষ্টে থাকা শিক্ষার্থীরা বলেছেন, এটা শুধু একটি বৃত্তিই নয়, এটি আমাদের স্বপ্ন পথের সিঁড়ি। এই বৃত্তির টাকা যে কিভাবে আমাদেরকে একটু একটু করে এগিয়ে দিচ্ছে সেটি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। একজন বললেন, বৃত্তির এই টাকাটা না হলে আমার পরীক্ষা দেয়া হতো কিনা তাও জানি না। অথচ এখন আমি পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করার স্বপ্ন দেখছি। এই যে স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছি এটা শুধুমাত্র লায়নিজমের সেবার কারণেই সম্ভব হয়েছে।

গরীব এবং অসহায় এসব মেধাবী শিক্ষার্থীর লেখাপড়ার পথ সুগম করতে বড় ধরনের ভূমিকা রাখছে লায়ন্স স্কলারশিপ ট্রাস্ট। এটি লায়ন্স ক্লাব ইন্টারন্যশনাল ডিস্ট্রিক–৩১৫বি৪ এর একটি স্থায়ী প্রকল্প। ২০১৮ সাল থেকে এই ট্রাস্টের বৃত্তি নিয়ে অতি দরিদ্র পরিবারের কিছু মেধাবী সন্তান শিক্ষা অর্জনে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। গতকাল শনিবার এই বৃত্তিপ্রদান অনুষ্ঠানে জীবনে নানা চড়াই উতরাই পার হয়ে বিশ্ববিদ্যালয় অঙ্গনে আসা মানুষগুলো নিজেদের জীবনের গল্প বলছিলেন। নিজেদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তারা শোনাচ্ছিল পাজর ভাঙা নানা শব্দমালা। জাকির হোসেন রোডস্থ লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া হলে গতকাল শনিবার দুপুরে অনুষ্ঠিত হয় এবারকার বৃত্তি প্রদান অনুষ্ঠান। এবার মোট ৬৭ জন বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। এরমধ্যে চলতি বছর নতুন বৃত্তিপ্রাপ্ত ২৫ জন, বাকি ৪২ জন আগের বৃত্তির ধারাবাহিকতায় বৃত্তি পেয়েছেন। প্রতিজন শিক্ষার্থীকে মাসিক ২ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা এককালীন ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয়। লায়ন মোস্তাক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্সের ডিস্ট্রিক্ট গভর্নর কোহিনুর কামাল। বিশেষ অতিথি হিসেবে সাবেক গভর্নর লায়ন এম এ মালেক, লায়ন নাজমুল হক চৌধুরী, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দীন অপু বক্তব্য রাখেন। লায়ন মোহাম্মদ হাসান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে লায়ন্স স্কলারশিপ ট্রাস্টের সেক্রেটারি লায়ন এ এইচ এম কফিল উদ্দীন, লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, লায়ন হাসান আকবর প্রমুখ উপস্থিত ছিলেন।

গতকাল বৃত্তি পাওয়া ৬৭ জন তুমুল মেধাবী ছাত্রছাত্রী নিজেদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, লায়ন সদস্যরা যেভাবে ভালোবাসা দিলেন, সেভাবে সবাই এগিয়ে আসলে তার এবং তার মতো অনেকের জীবনের গল্প পাল্টে যেতো। রিকশাওয়ালা, বাসের কন্ট্রাক্টর কিংবা দিনমজুর হওয়ার অবস্থা থেকে তারাও জীবন সাজানোর স্বপ্ন দেখতো। লায়ন্স ক্লাবের এই বৃত্তি ভবিষ্যতেও বহু অসহায় ছাত্রছাত্রীকে পথ দেখাবে, আলো দেখাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করে। তারা নিজেরাও একদিন অসহায়দের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করে।

বৃত্তি পাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দৃষ্টিহীন ছাত্র মোহাম্মদ মিজান বলেন, ক্লাস ওয়ানে পড়ার সময় মাকে হারাই, কলেজে ভর্তি হওয়ার পর বাবাকে। চোখও নেই। তবুও কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আমার যে কী কষ্ট তার অনেক কিছুই হয়তো অন্যরা বুঝবে না। লায়ন্সের এই বৃত্তির টাকা আমার সেই কষ্ট অনেকটা ঘুচিয়ে দেবে।

নিজের এলাকা থেকে প্রথম কোনো শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নে আসতে পারার কথা উল্লেখ করে খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলের শানু আকতার নদী বলেন, আমি আমার এলাকার আমার মতো আরো অনেককেই পথ দেখাতে চাই।

নিজেদের অভাব অনটনের মাঝেও পরিবারের চাপ ছিল লেখাপড়া না করার। অথচ নিজেই টিউশনি করে নিজের খরচ যোগাড় করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ইনফরমেশনে পড়ছেন তিনি। তিনি বলেন, আমি আরো অনেককেই পথ দেখাতে চাই। আমার এই পথ দেখানোর চেষ্টা লায়ন্সের বৃত্তি অনেকটা সহজ করে দিয়েছে।

নানা জনের নানা গল্প। কেউ বিশ্ববিদ্যালয়ে, কেউ মেডিকেলে, কেউবা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা। তবে সকলেরই মিল রয়েছে এক জায়গায়। তারা প্রত্যেকেই গরীব, অসহায়। তবে সবাই অদম্য মেধাবী। শৈশব–কৈশোরের সোনাঝরা দিনগুলো এদের কারোরই রঙিন ছিল না, নেই এখনো। লায়ন্স স্কলারশিপ ট্রাস্টের বৃত্তির টাকা এদের সামনে এগুনোর অনেক বড় অবলম্বন।

প্রসঙ্গত, লায়ন্স স্কলারশিপ ট্রাস্টের যাত্রা শুরু হয় ২০১৫–২০১৬ সালে। লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্নর হিসেবে দায়িত্ব নেয়ার পর লায়ন মোস্তাক হোসাইন কল দেন ‘এডুকেশন ফর এঙিলেন্স’। কিছুদিনের মধ্যে তিনি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক ৩১৫বি৪ এর একটি স্থায়ী প্রকল্প গ্রহণ করেন। লায়ন সদস্যদের কাছ থেকে সংগৃহীত ৪৩ লাখ টাকা ব্যাংকে এফডিআর করে রেখে তিনি লায়ন স্কলারশিপ ট্রাস্ট গঠন করেন। ব্যাংকে জমাকৃত এফডিআর–এর মুনাফা দিয়ে প্রতিবছর মেধাবী অথচ গরীব ছাত্রছাত্রীদের বৃত্তির ব্যবস্থা করেন। পরবর্তীতে বিভিন্ন সময় ডোনার মেম্বার এবং লাইফ মেম্বার করে আরো ফান্ড সংগ্রহ করা হয়। বর্তমানে এই ফান্ডে ১ কোটি ৫ লাখ ৮৫ হাজার টাকা এফডিআর করা হয়েছে। এই এফডিআর থেকে প্রাপ্ত টাকার পাশাপাশি বিভিন্ন লায়ন্স ক্লাবের পক্ষ থেকেও ছাত্রছাত্রীদের স্পন্সর করা হয়।

ট্রাস্ট বৃত্তি
·
November 2, 2026

পকেটের শেষ কড়ি খরচ করে ডাল-ভাজি দিয়ে দুপুরের খাবার খেয়ে তৃপ্তির ঢেঁকুর তোলার পরিবর্তে চোখে-মুখে অন্ধকার দেখছিল হাসিবুল হোসাইন। পরদিনই ফরম ফিলাপের ডেট দেয়া হয়েছে। অথচ হাতে একটি কানাকড়িও নেই। টাকা দেয়ারও কেউ নেই। চারপাশ অন্ধকার ঠেকছিল তার কাছে। ঠিক এমনই সময় মোবাইলে ম্যাসেজ আসে ব্যাংক থেকে। হাসিবুলের একাউন্টে টাকা জমা হয়েছে। লায়ন্স স্কলারশিপ ট্রাস্টের টাকা। যেই টাকা দিয়ে পরদিন অনায়াসেই হাসিবুল ফরম ফিলাপ করে নেয়।
অপর গল্পটি অন্যরকম। জন্মের মাত্র তিন মাস পর অন্য নারীর প্রেমে মাতোয়ারা হয়ে পিতা চলে যান। মঞ্জুরুল হাসানের বেঁচে থাকাটাই অনিশ্চিত হয়ে উঠেছিল। তিন মাসের মঞ্জুরুলসহ দুই পুত্র এবং এক কন্যাকে রেখে অন্য নারীর হাত ধরে চলে যাওয়া পিতা জীবনে আর কোনদিন স্ত্রী সন্তানের খবর নেয়নি। অসহায় মা তিন সন্তানকে বুকে আগলে খেয়ে না খেয়ে লেখাপড়া করানোর যুদ্ধ করছেন। কখনো টাকা দিতে পারছেন, কখনো পারছেন না। ভয়াবহ রকমের এক যুদ্ধের মাঝে লায়ন্স স্কলারশিপ ট্রাস্টের বৃত্তি চট্টগ্রাম ভেটেরেনারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মঞ্জুরুল হাসানের লেখাপড়ার পথ অনেক সুগম করেছে।
এই ধরনের অসংখ্য গল্প। গল্পগুলো মন ভিজিয়ে দিচ্ছিল অনেকের। এদের কারো বাবা নেই। কারো মা নেই। কারো বাবা রিঙা চালায়, ভ্যান চালায়, কৃষি কাজ করে। আবার কারো মা পরের বাড়িতে ঝিয়ের কাজ করে। শুধু কি তাই? এদের কয়েকজন জন্মান্ধ। চোখের দৃষ্টি নেই। পেটে ভাত নেই। অথচ মন পড়ে থাকে বইয়ের পাতায়। তারা পড়তে চায়। মানুষ হতে চায়। মন প্রাণ উজাড় করে সব মেধা দিয়ে হতে চায় মেধাবী মানুষ। মানবিক মানুষ। কিন্তু তাদের সামনে পাহাড়ের চেয়ে বড় প্রতিবন্ধকতা দারিদ্রতা। যুদ্ধক্ষেত্রের নিরস্ত্র সৈনিক যেমন অসহায় ঠিক তেমনি অসহায় হয়ে সমাজের দিকে তাকিয়ে থাকা মেধাবী এই বাচ্চাগুলো একেকজন পড়ছে দেশের সব শীর্ষ স্থানীয় মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে।
গতকাল জাকির হোসেন রোডে অবস্থিত লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া হলে বৃত্তিপ্রদান অনুষ্ঠানে জীবনের নানান গল্প বলছিল মেধাবী এসব শিক্ষার্থীরা। নিজেদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তারা শোনাচ্ছিল পাজরভাঙ্গা নানা শব্দমালা। গতকাল ৫৫ জন মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া হয়।
লায়ন্স স্কলারশিপ ট্রাস্টের যাত্রা শুরু হয় ২০১৫-২০১৬ সালে। লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্ণর হিসেবে দায়িত্ব নেয়ার পর লায়ন মোস্তাক হোসাইন প্রতিষ্ঠিত করেন ‘এডুকেশন ফর এঙিলেন্স’। কিছুদিনের মধ্যে তিনি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক ৩১৫বি৪ এর একটি স্থায়ী প্রকল্প গ্রহণ করেন। লায়ন সদস্যদের কাছ থেকে সংগৃহীত ৪৩ লাখ টাকা ব্যাংকে এফডিআর করে রেখে তিনি লায়ন স্কলারশিপ ট্রাস্ট গঠন করেন। বর্তমানে এই ফান্ডে ৯২ লাখ ৬১ হাজার টাকা এফডিআর করা হয়েছে। এই এফডিআর থেকে প্রাপ্ত টাকার পাশাপাশি বিভিন্ন লায়ন্স ক্লাবের পক্ষ থেকেও ছাত্রছাত্রীদের স্পন্সর করা হচ্ছে। এ বছর সর্বমোট ৫৫ জন ছাত্রছাত্রীকে মাসিক ২ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
গতকাল বৃত্তি প্রদান অনুষ্ঠান লায়ন মোস্তাক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্সের ডিস্ট্রিক্ট গভর্ণর আল সাদাত দোভাষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাবেক গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়া, পিডিজি লায়ন এস এম সামশুদ্দীন আহমেদ, লায়ন সিরাজুল হক আনসারি, সিএলএফ চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
লায়ন্স স্কলারশিপ ট্রাস্টের সেক্রেটারি লায়ন এ এইচ এম কফিল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে লায়ন কোহিনুর কামাল, লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, লায়ন মোহাম্মদ হাসান, লায়ন হাসান আকবর প্রমুখ বক্তব্য রাখেন।

ট্রাস্ট বৃত্তি
·
November 2, 2026

কেবল মঞ্চে বসা অতিথিদের নয়, হলভর্তি মানুষের চোখও ভিজে যাচ্ছিল। মায়ের জন্য ভালোবাসা, পিতার জন্য ভালোবাসা, লেখাপড়ার জন্য ভালোবাসা-সর্বোপরি মানুষের জন্য ভালোবাসা আচ্ছন্ন করছিল মানুষকে। বৃত্তির টাকা পেয়ে লেখাপড়ার পথই শুধু নির্ঝঞ্ঝাট হবে না, একই সাথে মাকেও দুই ঘণ্টা কম পরিশ্রম করতে হবে। এমন বুকভাঙা গল্প হৃদয় এফোঁড়-ওফোঁড় করে দিচ্ছিল সকলের। একটি বনরুটি খেয়ে সারা দিন থাকার পরও ডাক্তারি পড়ার জন্য মাটি কামড়ে পড়ে থাকার মতো ঘটনাও শোনাচ্ছিলেন মেধাবী মুখগুলো। জীবনে এত বেশি নীল নীল কষ্ট থাকে! বিবর্ণ জীবনের সব গল্প গতকাল বলা হয়েছে জাকির হোসেন রোডে লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া হলে। লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ এর স্থায়ী প্রকল্প লায়ন্স স্কলারশিপ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠানে পিনপতন নীরবতায় মানুষ শুনছিলেন একেকটি গল্প। প্রতিটি গল্পই মন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল। প্রতিটি গল্পই সবাইকে কাঁদাচ্ছিল।
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ এর স্থায়ী প্রকল্পের আওতায় গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, চুয়েট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয় পর্যায়ের মেধাবী ও গরিব ছাত্রছাত্রীদের মাঝে লায়ন্স স্কলারশিপ প্রদান করা হয়। মোট ৫০ জন ছাত্রছাত্রীকে বার্ষিক এককালীন ২৪ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তি পাওয়ার পর নিজেদের অনুভূতি ব্যক্ত করার সময় মেধাবী ছাত্রছাত্রীরা নিজেদের জীবনের গল্প বলতে গিয়ে কেঁদে ফেলেন। কাঁদান হলের সবাইকে। তারা ভাবেন, মানুষকে এত সংগ্রাম করতে হয়! এমবিবিএস চতুর্থ বর্ষে পড়া এক ছাত্রী লায়ন্স স্কলারশিপের বৃত্তির টাকা পাওয়ায় আনন্দে কেঁদে ফেলেন। তিনি বলেন, লেখাপড়া করতে পারব এমন আশা আমার ছিল না। এইচএসসি পরীক্ষার সময় মা মারা যাওয়ায় চোখে-মুখে অন্ধকার দেখছিলাম। তবুও ভালোভাবেই পাস করলাম। মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে সুযোগ পেলাম। কিন্তু ভর্তি হব কীভাবে, পড়ব কীভাবে? টিউশনি করে কিছু টাকা যোগাড় করলাম, ভর্তি হলাম। হোস্টেলে সিটও নিলাম। কিন্তু তিন বেলা খাবারের সংস্থান করার মতো টাকা আমার ছিল না। টিউশনি করলে নিজের পড়া হয় না, আবার নিজের পড়া চালাতে হলে টিউশনি ছাড়া কোনো বিকল্প থাকে না। পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। হোস্টেলের খাবারের বিল দেয়ার মতো অবস্থা নেই। খাবার কেনার টাকা নেই। একটি বনরুটি খেয়ে বহুদিন কাটিয়েছি। বহু রাত না খেয়ে ঘুমিয়েছি। বান্ধবীরা আমার অবস্থা বুঝতে পারত। তারা হোস্টেলের খাবার থেকে আনলিমিটেড ডাল ও ভাত নিতে পারত। তারা আমার জন্য কিছু বাড়তি ভাত ও ডাল নিয়ে আসত। শুধু ভাত-ডাল খেয়ে বহু রাত কাটিয়েছি। বহুদিন ক্লাসে গিয়েছি কিছু মুখে না দিয়ে। এমন সময় আমার পাশে দাঁড়াল লায়ন্স ক্লাবস ইন্টারন্যানশাল। বৃত্তির টাকাটা পেয়ে আমার কষ্ট কমে গেল। আমি একটি ভরসার জায়গা পেলাম, আমার লেখাপড়া চালাতে পারব। ডাক্তার হতে পারব। আমাকে আর অনাহারে থাকতে হবে না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ট্রিপল ই’র ছাত্র কাঁদতে কাঁদতে বললেন, লায়ন্সের বৃত্তির টাকা দিয়ে শুধু লেখাপড়ার পথই সুগম হলো না, একই সাথে আমার মাকেও দুই ঘণ্টা কম কাজ করাতে পারব। বাবা নেই। মা মানুষের বাসায় কাজ করেন। সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত কাজ করে দশ হাজার টাকা আয় করেন। তা দিয়ে তাদের সংসার এবং তার লেখাপড়ার খরচ চলে। লায়ন্স ক্লাব থেকে পাওয়া মাসিক দুই হাজার টাকার বৃত্তির ফলে তার মাকে দুই ঘণ্টা কম কাজ করতে হবে। এখন সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কাজ করে তার মা বাসায় ফিরতে পারবে। ঝিয়ের কাজ করে নিজের এবং সন্তানের ভরণ পোষণের সংস্থান করা মায়ের জন্য সন্তানের এমন ভালোবাসা উপস্থিত সকলকেই মুগ্ধ করে। এই ছাত্রের শান্তিতে থাকার জায়গা নেই। পেট ভরে দুই মুঠো খাওয়ার সংস্থান নেই। অথচ তিনি পড়ছেন ইঞ্জিনিয়ারিং। একজন মানবিক এবং সফল ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখার কথা উল্লেখ করে তিনি বলেন, একদিন সুযোগ এলে তিনিও তার মতো অসহায় ছাত্রছাত্রীদের সহায়তা করবেন।
আলো নেই চোখে। পড়ছেন মনের আলোতে। জন্মান্ধ। দেখেননি মা-বাবাকেও। তিল তিল করে এগিয়ে সেই ছাত্রটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য পড়ছেন। এই ধরনের তিনজন জন্মান্ধ ছাত্রকে গতকাল বৃত্তি প্রদান করা হয়।
পঞ্চাশ জন ছাত্রছাত্রীর সকলের গল্পই প্রায় অভিন্ন। একই ধরনের অগুনতি গল্প জমা রয়েছে একদল ছাত্রছাত্রীর জীবনজুড়ে। এদের সবারই জীবন থমকে যাওয়া। পিতা নেই। পাশে দাঁড়ানোর কেউ নেই। কারো পিতা আছেন, কিন্তু পঙ্গু। কারোবা পিতা অক্ষম। এদের কেউ পড়ছেন ডাক্তারি, কেউবা ইঞ্জিনিয়ারিং, কেউবা অ্যাকাউন্টিং, কেউবা ব্যবসা প্রশাসন। আবার কেউ ইংরেজি।
তারা সকলেই কষ্ট করে পড়ছেন। যে কষ্ট কাঁদায়, হৃদয় ছুঁয়ে যায়। আর তাদের কষ্ট কিছুটা লাঘব করে লেখাপড়ার পথ সুগম করতেই লায়ন্স স্কলারশিপ ট্রাস্টের বৃত্তি প্রদান। এই ট্রাস্টের বৃত্তি নিয়ে অতি দরিদ্র পরিবারের কিছু মেধাবী সন্তান জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। গতকাল বৃত্তি প্রদান অনুষ্ঠানে জীবনের নানা চড়াই উৎরাই পার হয়ে বিশ্ববিদ্যালয় অঙ্গনে আসা মানুষগুলো নিজেদের বিবর্ণ জীবনের গল্প বলছিলেন।
যুদ্ধক্ষেত্রের নিরস্ত্র সৈনিক যেমন অসহায় ঠিক তেমনি অসহায় হয়ে সমাজের দিকে তাকিয়ে থাকা মেধাবী এসব ছাত্রছাত্রীর একেকজন পড়ছেন ঢাকা মেডিকেল কলেজে, চট্টগ্রাম মেডিকেল কলেজে, চুয়েট কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে। যুদ্ধজয়ের চেয়ে কঠিনভাবে তারা জয় করেছেন নানা প্রতিবন্ধকতা। নিজেদের জীবনের নানা কাহিনী তারা বলছিলেন সাবলীলভাবে। কিন্তু যারা শুনছিলেন তাদের চোখের কোণ ভিজে উঠছিল।
তাদের কারো বাবা নেই, কারো মা নেই। কারো বাবা রিকশা চালান, ভ্যান চালান, কৃষি কাজ করেন। আবার কারোর মা পরের বাড়িতে ঝিয়ের কাজ করেন। শুধু কি তাই? এদের কয়েকজন জন্মান্ধ। চোখের দৃষ্টি নেই, পেটে ভাত নেই। অথচ মন পড়ে থাকে বইয়ের পাতায়। তারা পড়তে চান। মানুষ হতে চান। মন-প্রাণ উজাড় করে হতে চান মেধাবী মানুষ। মানবিক মানুষ। কিন্তু তাদের সামনে পাহাড়ের চেয়ে বড় প্রতিবন্ধকতা দারিদ্র।
তারা বলছিলেন, এই বৃত্তি সামান্য নয়, অসামান্য বললেও কম বলা হবে। এই বৃত্তিই আমাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। সবচেয়ে বড় কথা এই বৃত্তি আমাদের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পিডিজি লায়ন মোস্তাক হোসেন। ট্রাস্টি বোর্ডের ট্রেজারার লায়ন জাফরউল্ল্যাহ চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন ফাস্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আল সাদাত দোভাষ, সেকেন্ড ভাইস গভর্নর লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠানে কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন পিডিজি এবং ট্রাস্টি বোর্ডের সদস্য লায়ন নাজমুল হক চৌধুরী, পিডিজি লায়ন সফিউর রহমান ও পিডিজি লায়ন সিরাজুল হক আনসারি।
লায়ন ডাক্তার সুকান্ত ভট্টাচার্য বলেন, বৃত্তিপ্রাপ্ত প্রতিজন ছাত্রছাত্রীর কথা একান্তে আমরা শুনেছি। এদের কষ্টের কোনো সীমা-পরিসীমা নেই। একেকজন ছাত্রছাত্রী যে এত কষ্ট সহ্য করে এতদূর এসেছেন সেজন্য তাদের ধন্যবাদ জানাতে হয়, স্যালুট করতে হয়। এখন থেকে তাদের পাশে থাকবেন লায়ন্স সদস্যরা। এদের একজনকেও আর টাকার অভাবে লেখাপড়া বন্ধ করে দিতে হবে না।
তিনি বলেন, আমরা আমাদের অবস্থান থেকে এদের জন্য সর্বোচ্চটা করব। জীবন যুদ্ধে হার না মানা একেকটি মানুষ একদিন লায়নিজমের পতাকা ওড়াবে। তাদের শপথবাক্য পাঠ করিয়ে অঙ্গীকার করান, ভবিষ্যতে যখন তাদের অবস্থা পাল্টাবে, তারা যখন সফল হবেন, তখন তারাও যেন এভাবে ছাত্রছাত্রীদের পাশে থাকেন। এসব ছাত্রছাত্রী একেকজন মানবিক মানুষ হয়ে বেড়ে উঠবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
লায়ন্স স্কলারশিপ ট্রাস্টের স্বপ্নদ্রষ্টা সাবেক গভর্নর লায়ন মোস্তাক হোসাইন তিল তিল করে বেড়ে ওঠা ট্রাস্টের কার্যক্রম তুলে ধরে বলেন, আমরা দশজনকে দিয়ে শুরু করেছিলাম। এ বছর পঞ্চাশ জনকে দিলাম। ভবিষ্যতে একদিন চার হাজার জনকে এই বৃত্তি প্রদান করা হবে। চট্টগ্রামের সিংহ হৃদয় মানুষগুলো নিজেদের হাত এই অভাবী অথচ মেধাবীদের পিঠে রাখলে তাদের পথ আলোকিত হবে। তারা সেই আলোয় আলোকিত করবে বাংলাদেশ। এরা একদিন লায়নিজমের একেকজন অ্যাম্বাসেডর হয়ে সমাজে কাজ করবে। ভবিষ্যতে এই সেবার পরিধি আরো বাড়ানোর জন্য লায়ন সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা সাহায্যের হাত প্রসারিত করতে চাই। আমাদের সাথে সাথে তাদেরকেও এগিয়ে নিতে চাই। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Get involved

Upcoming events

25 Jul 2026

Xyz Conference

9:00 AM – 5:00 PM

 · 

xyz country
12 Sep 2026

XYZ DAY

6:30 PM – 9:30 PM

 · 

Chicago, USA